Cow dung 2kg pure organic fertilizer for plants

Category: Gardening
SKU: GCB00060
Seller: Green My Choice

Tk 119

ঢাকা ডেলিভারি চার্জ এক কেজি এর জন্য 110 টাকা ঢাকার বাইরে 120 টাকা এর পর প্রতি কেজির জন্য 20 টাকা করে যোগ হবে




মাটির পানির ধারণ ক্ষমতা ও অন্যান্য ভৌত অবস্থার উন্নতি ঘটবে। * ভিটামিন ও হরমোন নিঃসরণ করে গাছের বৃদ্ধি ঘটাতে সাহায্য করবে। * একরপ্রতি গাছকে ১২-১৫ কেজি নাইট্রোজেন জোগান দেবে। * ফসলের ফলন ৩৫ শতাংশ বৃদ্ধি পাবে এবং * চাষের খরচ কম হবে। * মাটিতে গাছের পুষ্টি বজায় থাকবে। * মাটির জীবাণুর বৃদ্ধি ফলে উদ্ভিদ খাদ্যের আয়ন-ব্যয়ন প্রক্রিয়া বাড়বে। * মাটির জৈব পদার্থের পরিমাণ বাড়বে। * গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। জৈব সার মাটির অম্ল ও ক্ষারের সূচক (পি.এইচ.) নিয়ন্ত্রণে রেখে নানান উপকারী ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি করে। জৈবসার প্রয়োগে মাটির জলধারন ক্ষমতা ও তাপ নিয়ন্ত্রণ ক্ষমতা বেড়ে যায়। গাছের প্রধান খাদ্য – নাইট্রোজেন, ফসফরাস ও পটাশ (এন.পি.কে)। গৌণ খাদ্য – ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, সালফার। কৃষিবিজ্ঞানীরা দেখেছেন গরুর গোবরে নাইট্রোজেন ০.৪০%, ফসফেট ০.২০% ও পটাশ ০.১০% আছে। গরুর মূত্রে নাইট্রোজেন ১.০০% , ফসফেট ০.৫০% ও পটাশ ০.৩৫% রয়েছে। প্রতিটি গরুর গোবর ও গোমূত্র থেকে প্রাপ্ত জৈব সারের আনুমানিক পরিমাণ বছরে নাইট্রোজেন ৪২.৬৫ কেজি, ফসফরাস ১০.২৮ কেজি ও পটাশ ৩৪.৯৩ কেজি। এই জৈব সারের কৃষিতে প্রয়োগে উৎপাদিত ফসলে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ক্যান্সার ও হার্টের অসুখ প্রতিরোধ করে গরুর মলমূত্র একত্রে মিশিয়ে ও পচিয়ে যে সার তৈরি করা হয় তাই গোবর সার। এই সার দেশের কৃষকের কাছে অত্যন্ত পরিচিত ও উন্নতমানের সার। এত অধিক পরিমাণ জৈব সার অন্য কোনো গৃহপালিত পশুপাখি থেকে পাওয়া যায় না।






Customer Questions and answers :

Login to ask a question